,

নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি ভারতের

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে ইরান-যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি আর বাকযুদ্ধ। এরই মধ্যে ইরান থেকে তেল আমদানি বন্ধ না করলে যে কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও আগামী নভেম্বরেই ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করতে যাচ্ছে ভারত। শনিবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

এদিকে, এরই মধ্যে ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধান ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, ইরানি অপরিশোধিত তেল আমদানিকারক দেশগুলোর ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা ঘোষণার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন দেশটির ব্যবসায়ীরা।
জাপানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, জাপানের তেল কোম্পানিগুলো ইরানি অপরিশোধিত তেল আমদানি বন্ধের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ঘাটতি পূরণে তারা অন্য কোথাও থেকে আমদানি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

গুঞ্জন উঠেছে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ ইরানের দ্বিতীয় বৃহৎ ক্রেতা ভারত নিষেধাজ্ঞার হুমকি স্বত্ত্বেও দেশটি থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। যে নভেম্বর থেকে ইরানি তেল আমদানি করলে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া হয়, সেই নভেম্বরেই ৯০ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করতে যাচ্ছে ভারত।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিটি থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত মাসে ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত থাকা দেশগুলোর ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ শুরু করেন তিনি। খবরে বলা হয়, নভেম্বরের পাঁচ তারিখ থেকে ইরানের অপরিশোধিত তেল ও ব্যাংকিং খাতের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা পুনরায় বহাল রাখা হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর