,

বিএসএমএমইউ’র ডিলাক্স কেবিনে যেসব সুবিধা পাবেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শনিবার বিকেল পৌনে ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি এই হাসপাতালের কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর কেবিনে থাকছেন বলে জানা গেছে।

ডিলাক্স কেবিন নামে পরিচিত এই কক্ষে খালেদা জিয়া বেশ কিছু সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনটির ভেতরে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম অন্যতম। এছাড়া কক্ষের পাশেই রয়েছে এক সেট সোফা। এছাড়া এটির ভেতরে কলিং বেল রয়েছে, যাতে করে রোগী প্রয়োজন হলে নার্স বা অন্য কাউকে ডাকতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে বিএসএমএমইউর এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, কারাবিধি অনুসারে খালেদা জিয়ার জন্য ডিলাক্স কেবিন নামে পরিচিত ৬১২ নম্বর কেবিন ইস্যু করা হয়েছে। ওই কেবিনে থাকলেও তার (খালেদা জিয়া) জন্য পাশের ৬১১ নম্বর কেবিনটিও বরাদ্দ রাখা হয়েছে। ওই কক্ষে তার সহকারী বা কারা নিরাপত্তারক্ষীরা থাকতে পারবেন।’

এর আগে, গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি এবং তার চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএসএমএমইউতে ভর্তি হয়েছেন। অধ্যাপক আবদুল জলিল চৌধুরী ও সহযোগী অধ্যাপক বদরুন্নেছা আহমেদ ছাড়াও এই বোর্ডে নতুন করে অধ্যাপক সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জি (কার্ডিওলজি), অধ্যাপক নকুল কুমার দত্তকে (অর্থোপেডিকস) বোর্ডে যুক্ত করা হয়েছে। তবে বেগম খালেদা জিয়া চাইলে মেডিকেল বোর্ডের আজকের সভার পর আরও দুই-তিনজন সদস্য নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা যায়।

এ সম্পর্কে হাসপাতালের পরিচালক সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বেগম খালেদা জিয়া কেবিন ব্লকের ছয়তলায় অবস্থান করছেন। হাই কোর্টের একটি নির্দেশনা হাসপাতালে এসেছে। সে অনুযায়ী মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরিচালক বলেন, ‘তার (খালেদা জিয়া) সঙ্গে আমাদের দেখা ও কুশল বিনিময় হয়েছে। তার চিকিৎসার ব্যাপারে যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ড তার চিকিৎসার সব দায়িত্ব পালন করবে।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দি। ৫ বছরের দণ্ড নিয়ে তিনি নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর