,

নির্বাচনের আগে নাশকতা চালাতে অস্ত্র আসছিল ঢাকায়

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর সপুরা এলাকা থেকে ছয়টি বিদেশি পিস্তল ও ৭৫ রাউন্ড গুলিসহ অন্তর্জাতিক অস্ত্র চোরাকারবারি চক্রের সদস্য ইমরান হোসেনকে (৩৯) আটক করেছে র্যাব-৫।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকায় আসছিল বলে নিশ্চিত করেছে র‍্যাব।

শনিবার (০৬ অক্টোবর) রাত ৯টার দিকে র্যাব-৫’র সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এসময় সন্দেহভাজন হিসেবে আরও ৪ জনকে আটক করেছে তারা।

আটককৃত ইমরান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর গ্রামের আলামিনের ছেলে।

অভিযানটির বিষয়ে র্যাব-৫’র অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম বলেন, মহানগরীর সপুরা এলাকার গার্ডেন ভিউ নামের এক বাড়িতে ইমরানের আত্মীয় ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যার পর তিনি অস্ত্রের প্যাকেট নিয়ে এখানে আসেন। এসময় খবর পেয়ে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। পরে বিদেশি অস্ত্রসহ হাতেনাতে ইমরানকে আটক করা হয়।

মাহাবুব আলম আরও বলেন, ভারত থেকে দুই হাত বদলের পর অস্ত্রগুলো ইমরানের কাছে আসে। আগামী সংসদ নির্বাচনে নাশকতা চালানোর উদ্দেশ্যে অস্ত্রগুলো ঢাকায় সেলিম নামের আরেক ব্যবসায়ীর কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল তার। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ইমরানকে আটক দেখিয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন এই র‍্যাব কর্মকর্তা। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা