,

নায়কের চোখে দুই ভিলেন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের হালের অন্যতম আলোচিত নায়ক সাইমন সাদিক। বর্তমান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য তিনি। গেল নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবার গৌরব অর্জন করেন সাইমন। এতে বোঝা যায় শিল্পীদের মাঝে কতটা জনপ্রিয় সাইমন।

অভিনয়ের সূত্র ধরে সহকর্মীদের সঙ্গে তার সম্পর্কটা চমৎকার। পর্দায় নায়ক ভিলেনের সর্বদা হট্টগোল লেগেই থাকে। তবে এসব ভিলেনদের সঙ্গে তার সম্পর্কটা আরও মধুর।

শনিবার নিজের ফেসবুকে দুই জনপ্রিয় খলঅভিনেতাকে নিয়ে স্ট্যাটাস দিলেন সাইমন। ছেলেবেলায় দেখা মানুষগুলো তার কাছে কতটা ভয়ংকর ছিল। কিন্তু এখন কাছে তাদের সংস্পর্শে এসে বুঝতে পেরেছেন তারা আসলে কতটা ভালো মনের মানুষ।
দুই জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর ও ডন-এর সঙ্গে নিজের ছবি শেয়ার করে সাইমন লিখেছেন, নব্বইয়ের দশকে এই দুইজন মানুষ চরম যন্ত্রণা দিতো। খুব খারাপ মানুষ যদি থাকে তারা কারা, মনে হতো এই দুইজন। চোখের সামনে আসলে বা নাম মনে হলেই বিরক্ত হতাম! পর্দার নিশা (মিশা সওদাগর ভাই) ডননে (ডন ভাই) দুই উঠতি খলনায়ক তখন (৯০ দশক)।

অথচ তখন ভাবতেই পারিনি পর্দার এই মানুষগুলো এতো ভালো আর এতো মজার হতে পারেন। আমার খুব শ্রদ্ধার আর প্রিয় মানুষ হবেন। তাদের বাস্তব জীবন অনেকটা সিনেমার নায়কের মতো। কিংবা তার চেয়েও ভালো। আপনারা সবসময় ভালো থাকবেন, এই দোয়া করি মহান আল্লাহর কাছে। আর এভাবেই স্নেহ আর আদর দিয়ে যাবেন, এই কামনাই করি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা