,

সাহস দেখিয়ে পুরস্কার পেলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৪তম আসরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যান্ডেজ হাতে ব্যাট করতে নেমেছিলেন তামিম ইকবাল। এক হাতে ব্যাট করে যে সাহসীকতা দেখিয়েছিলেন তাকে ক্রিকেট বিশ্ব সালাম ঠুকেছিল বাংলাদেশের এই ওপেনারকে। দুর্দান্ত মনোবল দেখিয়ে এমন বীরত্ব দেখানোর কারণে তামিমকে সম্মানিত করেছে অ্যাম্বার গ্রুপ।

দেশ সেরা এই হার্ডহিটার ব্যাটসম্যানকে ১০ লাখ টাকা দিয়ে পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তামিম।

২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান লিখেছেন, আপনি নিজেকে বিশেষ মনে করবেন যখন আপনার কাজটির জন্য স্বীকৃতি প্রদান করা হবে। দলের প্রয়োজনেই আমি এটা করেছি। আমার দলের খেলোয়াড়েরা এবং অধিনায়ক মাশরাফি ভাইয়ের অনুপ্রেরণায় আমি এমন একটি কাজ করতে পেরেছি। তখন ভাবিনি আমার এই পদক্ষেপ সারাবিশ্বে এতটা সমাদৃত হবে। আমি এই ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানাই।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, অ্যাম্বার গ্রুপ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কাজের স্বীকৃতিস্বরুপ আমাকে পুরস্কার দেয়া হয়েছে। আমি দ্রুত সেরে উঠছি। আমার জন্য দোয়া করবেন। আশা করছি বাংলাদেশের হয়ে শিগগিরই মাঠে ফিরতে পারব।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের