,

অসহায় শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠলেন পরী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘মোর নাম এই বলে খ্যাত হোক/আমি তোমাদেরই লোক’- এমন একটি ক্যাপশনে বেশ কিছু ছবি নিজের ফেসবুক ফ্যান পেজে শেয়ার করেছেন নায়িকা পরীমণি। সেখানে দেখা যাচ্ছে শিশুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেল, আজ শনিবার কিছু অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন পরী। বই ও রবীন্দ্রসমগ্র তাদের হাতে তুলে দিয়েছেন। পরী জানতে পারেন মিরপুরে কয়েকজন ছাত্র মিলে ৩০ জনের মতো শিশুদের পড়াচ্ছেন। বিষয়টি জানার পর পরী নিজেও সেখানে গিয়ে যোগ দেন।

এ সময় শিশুদের সঙ্গে খেলায় মেতে ওঠেন পরী। এছাড়া শিশুদের মাঝে বই বিতরণ করেন তিনি। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে পরী নিজেও আনন্দিত বলে জানান।

‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হয় পরীমণির। এর আগে ছোট পর্দায় কাজ করেছেন কিছু সময়। চলচ্চিত্রে নাম লেখানোর পর একের পর এক সিনেমায় কাজ করেছেন এই নায়িকা।

তার মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ভালোবাসা সীমাহীন, আরও ভালোবাসবো তোমায়, নগর মাস্তান, মহুয়া সুন্দরী, পুড়ে যায় মন, রক্ত, কত স্বপ্ন কত আশা, ধূমকেতু, সোনাবন্ধুসহ বেশ কিছু চলচ্চিত্র।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের