,

বানর দিয়ে বাস চালানোয় বরখাস্ত চালক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বানর দিয়ে বাস চালানোয় ভারতের এক চালককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ওই চালকের নাম এম প্রকাশ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির কর্ণাটকে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাসটিতে ওই সময় ৩০ জন যাত্রী ছিল। কিন্তু তারা কেউই চালকের বিরুদ্ধে অভিযোগ করেনি। তারপরও চালক বরখাস্ত হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে।

বানর দিয়ে বাস চালানোর সময় কেউ একজন সেটা ভিডিও করে। তারপর পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হওয়া ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসার পর ওই বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, বানরকে বাস চালাতে দেওয়ার মাধ্যমে যাত্রীদের ঝুঁকিতে ফেলা যাবে না।

অবশ্য চালককে বরখাস্ত করার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না অঞ্চলটির সাধারণ মানুষ। তারা বলছে, এই ঘটনায় চালককে এত বড় শাস্তি দেওয়া উচিত হয়নি।

এ সম্পর্কে পরাগ হুদা নামের একজন টুইটার পোস্টে লেখেন, কেন বরখাস্ত করা হলো? তাকে সতর্ক করে দেওয়া যেত যেন পরবর্তীতে এমনটি না করে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাস চালিয়ে বানরটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছিল। এ বিষয়টি কর্ণাটকের বাসিন্দাদের বেশ আনন্দ দিয়েছে।

এ জাতীয় আরও খবর

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা