,

দেশে ফিরেছেন ড. কামাল হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন।

ড. কামাল হোসেন হাঁটুর চিকিৎসার জন্য প্রথমে ব্যাংকক এবং পরে সিঙ্গাপুরে যান।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন- ‘ড. কামাল হোসেন দেশে ফিরেছেন। আগামীকাল (রোববার) জাতীয় ঐক্য প্রক্রিয়ার মানববন্ধনে অংশ নেবেন তিনি।’

ড. কামাল হোসেন দেশে ফেরার পর আজই বিকেলে রাজধানীর বেইলী রোডের বাসায় জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং গণফোরাম নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আ ব ম মোস্তফা আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত ২৬ সেপ্টেম্বর রাতে ড. কামাল হোসেন ব্যাংকক হয়ে সিঙ্গাপুরে যান। তখন পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক সমাবেশে জাতীয় ঐক্যের ঘোষণা দেওয়া হয়েছিল। সেখানে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনকালীন সরকার এবং সংসদ ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার দাবির পাশাপাশি ১ অক্টোবর থেকে জাতীয় ঐক্যের আন্দোলনের কথাও বলেছিলেন তিনি। এরপর ২৬ সেপ্টেম্বর বিদেশে গেলে ড. কামাল হোসেনকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের