,

রুমে গিয়ে দেখি জানালার সঙ্গে ঝুলে আছে পূজা

news-image

রাঙ্গামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকায় হ্যাপি চৌধুরী পূজা (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

নিহত হ্যাপি চৌধুরী পূজা ওই এলাকার বাসিন্দা রতন চৌধুরীর মেয়ে এবং রাঙ্গামাটি সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী।

পূজার বাবা রতন চৌধুরী বলেন, এক মেয়ে ও এক ছেলে নিয়ে আমাদের সংসার ভালোভাবে চলছিল। মেয়েটি কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না।

তিনি বলেন, রাতে একসঙ্গে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পূজা তার ছোট ভাইয়ের সঙ্গে থাকতো। সকালে উঠে তাদেরকে ডাকলে ছেলে দরজা খুলে দিয়ে চিৎকার দেয়। এ সময় রুমের ভেতরে গিয়ে দেখি পূজা জানালার সঙ্গে ঝুলে আছে।

রাঙ্গামাটির কোতয়ালী থানা পুলিশের এসআই শিবু প্রসাদ দাস বলেন, আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের