,

টিকিটের চারগুণ দাম ফেরত পাচ্ছেন দর্শকরা

news-image

ঘোষণা ছিল বাংলাদেশ-ফিলিপাইন ম্যাচে গ্যালারিতে ঢুকতে না পারা দর্শকদের ৫০ টাকার টিকিটের মূল্যের বিপরীতে দ্বিগুণ অর্থাৎ ১০০ টাকা ফেরত দেয়া হবে। কিন্তু শনিবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা গেলো ৫০ টাকার টিকিট ফেরত দিয়ে দর্শকরা নিচ্ছে ২০০ টাকা করে।

সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাফুফের সদস্য মাহি উদ্দিন সেলিম নিজ হাতে দর্শকদের টিকিটের বিনিময়ে ২০০ টাকা করে দিচ্ছেন।

টিকিটের মূল্যের ৪ গুন কেনো ফেরত দিচ্ছেন? জবাবে মাহি উদ্দিন আহমেদ সেলিম বলেন, ‘পরে ভাবলাম এমনিতেই দর্শকরা হয়রানির শিকার হয়েছেন মাঠে এসে গ্যালারিতে ঢুকতে না পেরে। এমন দর্শক আছে যাদের বাসা স্টেডিয়াম থেকে অনেক দূরে। তাদের এখানে আসতে একটা যাতায়াত খরচ আছে। তাই ২০০ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

সকাল থেকেই দর্শকরা বিচ্ছিন্নভাবে সিলেট জেলা স্টেডিয়ামে এসে টিকিট দিয়ে টাকা ফেরত নিয়ে যান। ম্যাচ না হলে টিকিটের টাকা ফেরত দেয়ার উদাহরণ আছে। কিন্তু হয়ে যাওয়া ম্যাচে এভাবে টিকিটের টাকা ফেরত দেয়া তাও আবার মূল্যের চারগুণ- এটা নজিরবিহীন।

শুক্রবার বাংলাদেশ ও ফিলিপাইনের ম্যাচের টিকিট কেনার পরও হাজার হাজার দর্শক অপেক্ষায় থেকে গ্যালরিতে ঢুকতে না পেরে বাসায় ফিরে গেছে। এমন ঘটনার ব্যাখ্যা দিয়ে মাহি উদ্দিন মাহি বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিছু সৌজন্য টিকিট দিয়েছিলাম। যে কারণে এ অবস্থা হয়েছিল।’

দর্শকরা হয়রানি হওয়ায় তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন যেন না হয় সেদিক খেয়াল রাখার প্রতিশ্রুতি দিয়েছে সিলেটের এ ক্রীড়া সংগঠক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের