,

প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা পেলেন নাসিরনগরের ৮ জন আ’লীগের নেতাকর্মী

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার চেক পেলেন নাসিরনগর উপজেলা আ’লীগের ৮ জন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী । আজ শনিবার(৬ অক্টোবর) দুপুরে নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি প্রদান করেন।

জানা যায়,নাসিরনগর উপজেলা তৃণমূল আওয়ামীলীগের নিবেদিত বিভিন্ন ইউনিয়নের ৮ জন নেতাকর্মীর অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন লক্ষ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। আর্থিক অনুদানের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে অসুস্থ আওয়ামীলীগ নেতাকর্মীর হাতে তুলে দেন সংসদ সদস্য।

এছাড়াও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র ঐচ্ছিক তহবিল থেকে ৫ হাজার টাকা করে ২৮ জনকে অনুদান প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক হস্তান্তরের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসউদ পারভেজ মজুমদার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ,উপজেলা আওয়ামীলীগ সভপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদসহ সরকারি কর্মকর্তা,দলীয় নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের