,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, ৭ পুলিশ গুলিবিদ্ধ

news-image

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় এক বন্দুকধারীর হামলায় সাত পুলিশ গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারী একজন শিশুকে জিম্মি করে রেখেছিল। প্রায় দুই ঘণ্টা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ চলে তাদের। ফ্লোরেন্স শহরের পুলিশ সেখানে সহায়তা করেছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এই ঘটনায় টুইটবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে দক্ষিণ ক্যারোলিনার গভর্নর হেনরি ম্যাকমাস্টারকে উদ্ধৃত করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দায়িত্বপালন করতে গিয়ে প্রাণ হারিয়েছন ২৩ হাজার ৪০৮ জন পুলিশ। চলতি বছর এই সংখ্যা ১১২ জন।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৫ হাজারেরও বেশি মার্কিন নাগরিক। এছাড়া বন্দুকের মাধ্যমে বছরে আত্মহত্যা করেন প্রায় ২২ হাজার জন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের