,

বাবার ওপর হাফেজ-পুত্রের এ কেমন অভিমান!

news-image

রাজশাহী মহানগরীতে বাবার ওপর অভিমান করে সাইমুম (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। ওই যুবক বোয়ালিয়া থানা এলাকার হাফেজ মোদাচ্ছের এর ছেলে। তিনি নিজেও কুরআনের হাফেজ ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি তদন্ত নিত্যপন দাস মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, মৃত সাইমুমের বাবা ও সাইমুম নিজেও কুরআনের হাফেজ ছিলেন। কিন্তু ঠিকমত নামায না পড়ার কারণে তার বাবা তাকে নামাজ পড়ার জন্য বকাবকি করে। এতে সাইমুম অভিমান করে ঘরের দরজা আটকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে বোয়ালিয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, তার প্রতিবেশীরাও এ ধরনের তথ্য জানিয়েছে পুলিশকে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের