,

দেবর-ভাবির গোপন সম্পর্ক ফাঁস, অতঃপর মর্মান্তিক পরিণতি!

news-image

পালপাড়ার বাসিন্দা সঞ্জীব সাউ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন নন্দিনীকে। বিয়ের সপ্তাহ খানেক যেতে না যেতেই শুরু হয়ে যায় অশান্তি। ভাবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার স্বামী।

অভিযোগ উঠে, ভাবির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে স্ত্রীকে ডিভোর্সের জন্য চাপ দিতে থাকেন অভিযুক্ত দেবর। কিন্তু স্বামীর অগ্রহণযোগ্য চাপের কাছে নতিস্বীকার করেননি গৃহবধূ। আর তাতেই পরিণতি হল মর্মান্তিক ও ভায়াবহ। জায়ের সঙ্গে স্বামীর সম্পর্কের জেরে ধরে খুন হতে হল এক গৃহবধূকে।

রিজেন্ট পার্ক থানা এলাকার পালপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন।

নিহত গৃহবধূর নাম নন্দিনী সাউ। তার বয়স ২৩ বছর। চলতি বছর ফেব্রুয়ারি মাসে পালপাড়ার বাসিন্দা সঞ্জীব সাউয়ের সঙ্গে বিয়ে হয় তার।

জানা যায়, বিয়ের সপ্তাহ খানিক যেতে না যেতেই অশান্তি শুরু হয়ে যায়। বিয়ের ৮ দিন পর থেকেই বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য স্ত্রী নন্দিনীর উপর অত্যাচার শুরু করে সঞ্জীব। বিয়ের যৌতুক হিসেবে ১০ লাখ টাকা ও একটি গাড়ি দাবি করে সঞ্জীবের পরিবার। এরপর থেকে দিন দিন বাড়তে থাকে নন্দিনীর উপর তাদের অত্যাচারের মাত্রা। শ্বশুরবাড়িতে মেয়ের হেনস্থা হওয়ার খবর পেয়ে সাড়ে ৩ লাখ টাকা সঞ্জীবের হাতে তুলে দেন নন্দিনীর বাপের বাড়ির লোকেরা। কিন্তু তাতেও অত্যাচারের মাত্রা আরও বেড়েছে।

এদিকে, প্রায় দশ দিন আগে থেকেই ডিভোর্স পেপারে সই করার জন্য স্ত্রী নন্দিনীকে চাপ দিতে শুরু করেন স্বামী সঞ্জীব। কিন্তু ইতিমধ্যে জায়ের সঙ্গে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ফাঁস হয়ে যায় নন্দিনীর কাছে। স্বামীর পরকীয়ার কথা জানার পর ডিভোর্স পেপারে সই করতে বেঁকে বসেন নন্দিনী। এতে ফল হল মর্মান্তিক।

গত বৃহস্পতিবার রাতে নন্দিনীর শ্বশুর বাড়িতে থেকে নন্দিনীর মা প্রভা দেবীকে ফোন করে জানানো হয়, তার মেয়ে ঘরের দরজা খুলছে না। খবর পেয়েই মেয়ের শ্বশুরবাড়িতে ছুটে যান নন্দিনীর বাপের বাড়ির লোকেরা। কিন্তু সেখানে গিয়ে কাউকে না পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁরা। হাসপাতালে গিয়েই নন্দিনীর মৃত্যুর খবর পান তারা।

এ বিষয়ে নন্দিনীর বাপের বাড়ির লোকজনের দাবি, বৃহস্পতিবার বেলা ৩টার সময় শেষবার তাদের মেয়ের সঙ্গে কথা বলেছিলেন তারা। তারপরই তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় নন্দিনীর শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে তার বাপের বাড়ির লোকজন। ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই সঞ্জীব ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর