,

কুমিল্লায় বাসে আগুনের মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

news-image

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় হুকুমের আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুর ২টার পর কুমিল্লার ৫ নম্বর আমলি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত রোববার এ মামলার শুনানি হয়। সেদিন আসামিপক্ষ জামিন শুনানিতে অংশ নেয়।

রাষ্ট্রপক্ষ অধিকতর শুনানির জন্য সময় চাইলে বিচারক আজ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

এতে অগ্নিদগ্ধ হয়ে আট ব্যক্তি নিহত হন। এ ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর