,

পাঁচ ঘণ্টায় পাসপোর্ট মিলবে

news-image

চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে ৫ ঘণ্টায় পাসপোর্ট পাওয়া যাবে। কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শিহাব উদ্দিন খান জাগো নিজকে বলেন, ৪-৬ অক্টোবর উন্নয়ন মেলায় আমাদের স্টলে রি-ইস্যু এক্সপ্রেস ডেলিভারির (ফি ৬,৯০০ টাকা ভ্যাটসহ) জন্য যারা আবেদন করবেন তারা ১ দিনে পাসপোর্ট পাবেন। কেউ যদি দুপুর ১২টার মধ্যে পাসপোর্টের আবেদন করেন তাহলে তাকে বিকেল ৫টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া হবে। শুধু রি-ইস্যুর অর্থাৎ যাদের পুলিশ ভেরিফিকেশন লাগবে না তাদের ক্ষেত্রে একদিনে পাসপোর্ট দেয়া হবে।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, আগামী ৪ থেকে ৬ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন।

মেলায় ইমিগ্রেশন ও পাসপার্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ থেকে ১৮৯ থেকে বিভিন্ন সেবা দেওয়া হবে। সেবাগুলো হলো- পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি দেওয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর