,

ঢাবির ‘ক’ ইউনিটে ৮৭ শতাংশই ফেল

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তির ফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুর ১টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

এ বছর ‘ক’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা শতকরা ১৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ ৮৬ দশমিক ৯৬ শতাংশই ফেল।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও মোবাইল থেকে ফল জানতে পারবে। যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Ka স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসইট admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে।

প্রকাশিত ফল অনুযায়ী, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৭৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ১১৭। যা শতকরা হারে ১৩ দশমিক ০৪ ভাগ। এ বছর ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৭ হাজার ৫৭২ শিক্ষার্থী।

পাসকৃত সকল শিক্ষার্থীকে আগামী ১৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে। এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ৮ থেকে ১৫ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে ডিন অফিসে জমা দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৪ থেকে ১১ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১ হাজার ৭৫০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮১ হাজার ৯৬ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর