,

গান্ধীরপ্রতিকৃতি চশমা ছাড়াই ১৮ বছর!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মোহনদাস করমচাঁদ গান্ধী। যিনি মহাত্মা গান্ধী বা বাপু নামেও বিশ্বজুড়ে পরিচিত। যে নামেই ডাকা হোক ভারতের জাতির জনকের এক চিরপরিচিত প্রতিকৃতি আমাদের মগজে গেঁথে আছে। যার মধ্যে রয়েছে তার সেই গোল ফ্রেমের চশমা ও লাঠি।

কিন্তু ১৮ বছর ধরে সেই গোল ফ্রেমের চশমা ছাড়াই রয়েছে গান্ধীর একটি প্রতিকৃতি। ভারতের চাণক্যপুরিতে গান্ধীর প্রতিকৃতি ‘গিয়ারা মূর্তি’র গোল ফ্রেমের চশমা চুরি হয়ে যাওয়ার পর আর তা সংযুক্ত করা হয়নি। এভাবেই কেটে গেছে ১৮টি বছর।

মঙ্গলবার (০২ অক্টোবর) উদযাপিত হলো গান্ধীর ১৪৯তম জন্মবার্ষিকী। এর সঙ্গে চাণক্যপুরির সেই প্রতিকৃতিতে গোল ফ্রেমের চশমা ছাড়াই যোগ হলো আরও একটি বছর।

দেশটির জাতির জনকের প্রতিকৃতির চশমা চুরি হওয়ার পর এটি সংযুক্ত করার আর কোন উদ্যোগই নেওয়া হয়নি। দিল্লি পুলিশ এ নিয়ে শুধু একটি ডায়েরি করেছে।

১৯৯৯ সালের ডিসেম্বরের এক সকালে মাদার তেরেসা ক্রিসেন্ট লনের মালি হঠাৎ লক্ষ্য করেন গান্ধীজীর বিখ্যাত সেই প্রতিকৃতিটি অন্যরকম দেখাচ্ছে। পরে তিনি বুঝতে পারেন খোয়া গেছে গোল ফ্রেমের চিরপরিচত চশমা। পরে তিনি ঘটনাটি দিল্লি পুলিশকে জানান।

৫৬ বছর বয়সী মনোহর লাল গোসাই নামের সেই মালি বলেন, চশমাটি পাথর দিয়ে আটকিয়ে প্রতিকৃতিতে সংযুক্ত ছিল। সে জায়গাটি ভেঙে এটি চুরি করা হয়। এর বেশি কিছু আমার মনে নেই। এ তো অনেক দিন আগের ঘটনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের