,

ফখরুলসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ সাত নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ১ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা ‘গায়েবি মামলায়’ আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ তাদের জামিন দেন।

জামিন পাওয়া অন্য নেতারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ খান আমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

ফখরুলদের পক্ষে শুনানি করে বিচারপতি জয়নুল আবেদীন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মাহবুবউদ্দিন খোকন।

পরে মাহবুবউদ্দিন খোকন জানান, এ মামলায় পুলিশ রিপোর্ট দাখিলের চার সপ্তাহ পর পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। সূত্র: দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর