,

গ্রেফতারের কূটকৌশল অব্যাহত রেখেছে সরকার: মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অভিযান ফের জোরদার হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।

তিনি বলেন, একদিকে দুর্নীতি-দুঃশাসন, অন্যদিকে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে গ্রেফতার করে নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে।

মঙ্গলবার সহদফতর সম্পাদক বেলাল আহমেত সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ সারাদেশে ব্যাপক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই গ্রেফতারের ঘটনা বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরও একটি উদাহরণ।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মো. বরকতউল্লাহ বুলু, মো. শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন আলাদা বিবৃতিতে আবু হাসান মো. নোমানকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর