,

কারওয়ান বাজারের চার মার্কেটে ফাটল, চুনকাম ছাড়া হয় না সংস্কার (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে সিটি করপোরেশনের চারটি মার্কেটের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এনিয়ে চিন্তিত ১৮শ’ দোকানের মালিক। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, শুধুমাত্র রং ও চুন দেয়া ছাড়া সিটি করপোরেশন কোনও সংস্কার কাজই করছে না এসব মার্কেটে। তবে এসব মার্কেটের ব্যবসায়ীদের স্থানান্তর করা হলে ভবন সংস্কারের প্রয়োজন নেই বলে জানান, উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটের ভবনটি নির্মাণ করা হয়েছে ১৯৮৪ সালে। কোনও ধরনের সংস্কার কাজ না হওয়ায় এরই মধ্যে ভবনের বেশ কিছু অংশের আস্তরণ উঠে গেছে। দেখা দিয়েছে ফাটলও।

এদিকে, দুই নম্বর ভবনের অবস্থা আরও নাজুক। এই মার্কেটের বেশিরভাগ দোকানের আস্তরণ উঠে গেছে অনেক আগেই। সেই সঙ্গে পিলারেও দেখা দিয়েছে ফাটল। এছাড়াও বারান্দাসহ ভবনের বিভিন্ন স্থানে ফাটল থাকায় ঝুঁকিতে রয়েছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, এক নম্বর মার্কেট সবচেয়ে পুরনো হওয়ায় আস্তরণ উঠে যাওয়ার পাশাপাশি রয়েছে ফাটলও। এই ভবনে বিভিন্ন যন্ত্রাংশের দোকান থাকায় ভবন ধসের ঝুঁকিতে রয়েছে তারাও। তবে এরই মধ্যে ব্যবসায়ীরা নিজ উদ্যোগেই বেশ কিছু সংস্কার কাজ করেছেন বলে জানান তারা। অনেক দোকান মালিক অভিযোগ করেছে শুধুমাত্র রং ও চুন দেয়া ছাড়া এসব মার্কেটে কোনও সংস্কার কাজই করছে না সিটি করপোরেশন।

প্রকৌশলীদের দিয়ে মার্কেট কয়েক দফা পরীক্ষা করা হয়েছে বলে জানান, উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা।মো. আমিনুল ইসলাম।

এছাড়া শিগগিরই ব্যবসায়ীদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হলে ভবনগুলোর সংস্কার কাজের প্রয়োজন হবে না বলেও দাবি করেন তিনি। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের