,

গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা। এবার হারালো নেপালকে। আজকের জয়ে সাফ অনূর্ধ্ব-১৮ এর সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আজ মঙ্গলবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাতটায়। দু’দলের যে দলই জয় পেতো তারাই হতো গ্রুপ সেরা।

এমন ম্যাচে শুরু থেকেই নেপালের ডি বক্স ব্যস্ত করে তুলে বাংলাদেশের মেয়েরা। সাফল্যও আসে খুব দ্রুত।
১৬ মিনিটের সময় সিরাত জাহান স্বপ্না ও ৩২ মিনিটের মাথায় শ্রীমতি কৃষ্ণারানীর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। যদিও ৪২ মিনিটের সময় পেনাল্টি শুট মিস করেন শামসুন্নাহার।

দ্বিতীয়ার্ধে আর কোনও গোল পায়নি বাংলাদেশ। উল্টো গোল পরিশোধ করে হিমালয়ের দেশ নেপাল। খেলার শেষ বাঁশি বাজার আগে অর্থাৎ ইনজুরি টাইমে (৯২) গোল করেন নেপালের রেশমি কুমারি। আগামী ৫ অক্টোবর সেমিফাইনালে ভুটানের প্রতিপক্ষ বাংলাদেশ। অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের