,

দাফনের দুই মাস পর গৃহবধূর মরদেহ উত্তোলন

news-image

ফেনীর পরশুরাম উপজেলায় দাফনের দুই মাস পর ইসমত আরা (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে উপজেলার চিথলিয়া থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

এ সময় পরশুরাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিনা আক্তার, মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর উদ্দীন আহমেদ, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন ও স্থানীয় মেম্বার মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

গৃহবধূর ভাই তাজুল ইসলাম ইসলাস বলেন, ১ আগস্ট রাতে জানালার গ্রিলের সঙ্গে ইসমত আরার গলার ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে তার স্বামী জাহাঙ্গীর হোসেন।

আমার মা ও ১১ বছরের ভাগ্নি জিনিয়া আক্তার ঘটনা দেখে ওড়না কেটে ইসমত আরার মরদেহ নিচে নামিয়ে আনেন। এ সময় জাহাঙ্গীর হোসেন আমার মা ও ভাগ্নিকে ভয়ভীতি দেখিয়ে আত্মহত্যা বলে প্রচার করেন। পরদিন সকালে তড়িঘড়ি করে চিথলিয়া গ্রামের কবরস্থানে ইসমত আরার মরদেহ দাফন করে চট্টগ্রামে কর্মস্থলে চলে যায় জাহাঙ্গীর।

এ ঘটনায় তাজুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালতে ইসমত আরাকে হত্যার অভিযোগে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে গৃহবধূর মরদেহ উত্তোলন ও মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা