,

২ কোটি অতিক্রম করলেন ইমরান

news-image

তারকা সংগীতশিল্পী ইমরান কোটিপতি হয়েছেন অনেক আগেই। তার গান মানেই শ্রোতাদের কাছে বিশেষ আকর্ষণ। এবার ইমরানের গাওয়া আরেকটি গান ২ কোটি ভিউ অতিক্রম করলো ইউটিউবে।

গত বছর (২০১৭) ১৫ মে থেকে নতুন মডেল রোতসীর ‘মন খারাপের দেশে’ ভেসে বেড়াচ্ছিলেন রোমান্টিক গানের সংগীতশিল্পী ইমরান মাহমুদুল! সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

চলতি বছর এসে সেই গানটি দুই দফা চমকে দিলো সবাইকে। বছরের শুরুতে (২৩ জানুয়ারি) এই মিউজিক ভিডিওটি অতিক্রম করেছেন এক কোটি ভিউ-এর মাইলফলক!

এদিকে ৮ মাসের মাথায় গত ৩০ সেপ্টেম্বর ভিডিওটি অতিক্রম করেছে দুই কোটি ভিউয়ের ঘর!

ইমরান বলেন, ‘এটা খুবই আনন্দের খবর। একই গান দিয়ে বছরের শুরুতে ও শেষের দিকে দুইবার সুখবর পেলাম। দুই কোটির মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার’।

ইমরানের গাওয়া এই গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু আর লিখেছেন শরীফ আল -দীন। অন্যদিকে ইমরান ও রোতসীকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের