,

‘মাঙ্গলিক দোষ’ কাটানোর উছিলায় ভাতিজিকে ৪ বছর ধরে ধর্ষণ

news-image

ভাতিজির রয়েছে মাঙ্গলিক দোষ। আর সেই দোষ না কাটালে তার বাবার মৃত্যু পর্যন্ত হতে পারে। এভাবে দোষ কাটানোর উছিলায় ভাতিজিকে টানা ৪ বছর ধরে ধর্ষণ করল ভারতের দিল্লির এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৩ বছর বয়সী বিবাহিত ওই তরুণী তার চার বছরের যন্ত্রণার কথা জানিয়েছে পুলিশকে।

নির্যাতিতা জানান, তার মাঙ্গলিক দোষ রয়েছে। সেই দোষ না কাটালে মারাত্মক ক্ষতি হতে পারে বলে ভয় দেখায় তার এক চাচা। শুধু তাই নয়, তাকে বলা হয় মাঙ্গলিক দোষ না কাটালে বিবাহিত জীবনে তো সমস্যা হবেই পাশাপাশি তার বাবাও মারা যেতে পারে। এতেই তিনি ভয় পেয়ে যান।
ভাতিজির ওই আতঙ্কের সুযোগ নেন চাচা। ভাতিজির সঙ্গে ন্যাক্কারজনক ওই কাজ টানা ৪ বছর ধরে চালিয়ে যান অভিযুক্ত। এমনকি বিয়ের পরও তা থামেনি। এক সময় আর সহ্য করতে না পেরে গোটা বিষয়টি ওই তরুণী তার শ্বশুরকে বলে দেন।
পুত্রবধূর কাছ থেকে গোটা ঘটনা শুনে তাজ্জব হয়ে যান ওই তরুণীর শ্বশুর। তিনিই ওই তরুণীকে নিয়ে যান নারেলা থানায়। গত ১৩ সেপ্টেম্বর ঘটনার বর্ণনা করে একটি এফআইআরও করেন তারা। সেদিনই অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়,অভিযুক্ত চাচাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি নির্যাতিতা ওই তরুণীকে কাউন্সিলিংয়ের জন্য দিল্লির নারী কমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের