,

ভাড়াটিয়ার পরকীয়াতে বাড়িয়ালার বাধা,অতঃপর করুন পরিণতি

news-image

দেমে -বিদেশে পরিকিয়ার ঘটনা অহরহ ঘটছে । পরকিয়া যেন এক মহামারিতে রুপ ধারন করেছে । পরকিয়ায় লিপ্ত হয়ে অনেকের খুন হতে হচ্ছে । এমনি একটি ভয়ংকর ঘটনা ঘটলো ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। জানা যায়,

পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় বাড়ি মালিককে খুনের অভিযোগ উঠল ভাড়াটিয়া ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া ও তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ।

মৃত ব্যক্তির নাম পিন্টু সর্দার। পেশায় ফুচকা বিক্রেতা পিন্টু স্থানীয় সোনারপুরের নাটাগাছি এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বাড়িতেই ভাড়া থাকতেন রূপা নস্কর ও তাঁর স্বামী নূরজামাল নস্কর। অভিযোগ রয়েছে, শেখ মণিরুল ইসলাম বলে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রূপা।

পিন্টুর বাড়িতেও অবাধ যাতায়াত ছিল শেখ মণিরুলের। বেশ কয়েকদিন নজর রাখার পর রূপার পরকীয়ার বিষয়টি ধরা পড়ে পিন্টুর চোখে। আর তারপরই রূপার স্বামী নূরজামালকে তাঁর স্ত্রীর পরকীয়ার কথা জানান পিন্টু। অভিযোগ, তারপর থেকেই পিন্টু প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকেন রূপা। শেষপর্যন্ত সোমবার রাতে তাঁর উপর হামলা চালান শেখ মণিরুল ও রূপা।

সোমবার রাতে পিন্টু নাটাগাছি এলাকায় ফুচকা বিক্রি করছিলেন। অভিযোগ সূত্রে জানা যায়, সেইসময়ই তাঁর উপর হামলা করেন শেখ মণিরুল। ছুরি নিয়ে হামলা চালানো হয় তাঁর উপর। পিন্টু বুকে ছুরি বসিয়ে দেন শেখ মণিরুল। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পিন্টু। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে হামলার পরই পালানোর চেষ্টা করেন শেখ মণিরুল। তাঁকে ধরে ফেলে স্থানীয় জনতা। রূপা ও শেখ মণিরুল দুজনকেই উত্তমমধ্যম দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুজনকেই। বর্তমানে দুজনেই হাসপাতালে চিকিত্সাধীন। জানা গেছে, ভারতের দক্ষিণ বারাসত এলাকার বাসিন্দা রূপা ও তাঁর স্বামী নূরজামাল। অন্যদিকে, হাওড়ার বাসিন্দা শেখ মণিরুল।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন,এই খুনের পিছনে শুধুই কি পরকীয়া নাকি ব্যবসায়িক শত্রুতাও রয়েছে, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় অমৃতা আবাসনে মাঝেমধ্যেই দেহ ব্যবসার আসর বসে। এই খুনের ঘটনার সঙ্গে অন্য কোন চক্রের হাত রয়েছে কিনা তা তদন্ত করা হবে ।তবে তার হত্যায় এলাকায় আতঙ্কিত বিরাজ করছে ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের