,

খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দিতে দিতে নেতার মৃত্যু!

news-image

নগরকান্দার পোড়াদিয়া ঈদগাহ মাঠে বিএনপি নেতা আ. হান্নান মাতুব্বরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় যোগ দিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দলের এক নেতা।

তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. হান্নান মাতুব্বর (হান্নান মেম্বার)।

মঙ্গলবার সকাল সাড়ে ৮চায় নগরকান্দার পোড়াদিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পোড়াদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার জানাজায় নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, সাবেক চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, হারুনার রশিদ হারেজ, ইসলামী আন্দোলনের নেতা অ্যাডভোকেট কে এম সরোয়ার হোসেন, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, আ. হান্নানের ভাই মুন্নাফ মাতুব্বরসহ বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ্য, বিএনপি নেতা আ. হান্নানের প্রথম জানাজা সোমবার বাদ আছর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।

দলের এ নেতার মৃত্যুতে সমবেদনা জানাতে আসা নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়ার সময় দলের নেতা আ. হান্নান মাতুব্বরের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর