,

ব্যাটিংয়ের পর আশরাফুলের বোলিং তাণ্ডব

news-image

চলমান জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) টায়ার ২ এর ম্যাচে ব্যাট এবং বল হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েচ্ছেন সদ্য নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা মোহাম্মদ আশরাফুল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান সংগ্রহ করেছে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন মোহাম্মদ আশরাফুলের দল ঢাকা মেট্রো।

মোহাম্মদ আশরাফুল এই ম্যাচে ব্যাট হাতে ৫৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলার পর বল হাতে এখন পর্যন্ত সিলেটের ২ উইকেট তুলে নিয়েছেন। ঢাকা মেট্রোর ৪২৬ রানের জবাবে খেলতে নেমে সিলেট একাদশ প্রথমে আশরাফুলের শিকার হন।

সিলেটের ওপেনার খন্দকার সায়েম আলম রিজভিকে আরাফাত সানির হাতে ক্যাচ বানিয়ে ঢাকা মেট্রোর পক্ষে প্রথম ব্রেক থ্রু এনে দেন তিনি। এরপর ৩৯ রানের মাথায় আরেক ওপেনার শাহনাজ আহমেদকেও সরাসরি বোল্ড করে আউট করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।

এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক মার্শাল আইয়ুবের ৫০ রান ও মোহাম্মদ আশরাফুল ৫৩ রানে ৪২৬ রান সংগ্রহ ঢাকা মেট্রো। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের স্কোর দাঁড়িয়েছে ৬ উইকেটে ৮৮ রান। ক্রিজে শাহনুর রহমান এবং এনামুল হক জুনিয়র ১৪ রানে অপরাজিত আছেন।

ঢাকা মেট্রো একাদশঃ
মার্শাল আইয়ুব (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, মেহরাব হোসেন জুনিয়র, শামসুর রহমান, আরাফাত সানি, সৈকত আলি, সাদমান ইসলাম, আসিফ হাসান, আবু হায়দার রনি, মোঃ শহিদুল, কাজি অনিক।

সিলেট একাদশঃ
ইমতিয়াজ হোসেন তান্না (অধিনায়ক), জাকির হাসান, অলক কাপালি, শাহনাজ আহমেদ, খন্দকার সায়েম আলম রিজভি, এনামুল হক জুনিয়র, খন্দকার রাজিন সালেহ আলম, শাহনুর রহমান, আবু জায়েদ চৌধুরি রাহি, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর