,

দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় : এরশাদ

news-image

জাতীয় নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিতে অপেক্ষা করে আছে।এরশাদ বলেন, জাতীয় পার্টি এবং সম্মিলিত জাতীয় জোটের নেতা-কর্মীদের দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতেও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইসমাইল নুরপুরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন মজলিসের নায়েবে আমির জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতী শারাফত হুসাইন, বায়তুলমাল সম্পাদক আজিজুর রহমান হেলাল, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর