,

যুব এশিয়া কাপে হার দিয়ে শুরু স্বাগতিক বাংলাদেশের

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া বাংলাদেশের যুবারা ৪৬ ওভার ৪ বল খেলে সব উইকেট হারিয়ে তোলে ১৪১ রান। জবাবে ৩৭ ওভার ৫ বলে জয় তুলে নেয় লঙ্কান যুবারা। এ জন্য তারা খরচ করেছে মাত্র ৪টি উইকেট।

শুরুতে উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে ভালোই করেছিল বাংলাদেশি ব্যাটসম্যানরা। ওপেনার তানজিদ হাসান ৩১ বলে করেন ২৪ রান। বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। শামিম হোসেন করেন ২০ রান। রিশাদ হোসেন অপরাজিত থাকেন ১৮ রানে। এছাড়া মৃতুঞ্জয় চৌধুরী ১২ ও শরিফুল ইসলাম করেন ১১ রান। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন শ্রীরত্ন, দুলসান ও ডিএন ওয়েল্লাজে।

১৪২ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে লঙ্কানদের শুরুটাও ভালো হয়নি। মাত্র দলীয় ২৮ রানেই হারায় প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। এরপর জুটি গড়েন ফার্নান্দো এবং সুরিয়াবান্দারা। দলীয় ১১৮ রানের মাথায় লঙ্কানরা চতুর্থ উইকেট হারায়। মৃতুঞ্জয় ফেরান ৯২ বলে ৩৬ রান করা সুরিয়াবান্দারাকে। ফার্নান্দো ৯৪ বলে সাতটি চার আর একটি ছক্কায় ৬৪ রান করে অপরাজিত থাকেন। সঙ্গে ১০ রানে অপরাজিত থাকেন দুলিথ। বাংলাদেশের পক্ষে আট ওভারে ২৯ রান দিয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন শরিফুল ইসলাম।

এদিকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান। এশিয়ার পুচকে দলটি প্রথমে ব্যাটিং করে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন হারুন আরশাদ। পাকিস্তানের পক্ষে পাঁচটি উইকেট নেন নাসিম শাহ। জবাবে পাকিস্তান মাত্র একটি উইকেট হারিয়ে জয় পায়। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ ৩২ রান করেন মোহাম্মদ মহসিন খান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর