,

ছেলেরা অনেক চেষ্টা করেছে, এর বেশি চাওয়ার নেই : রোডস

news-image

স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপে বাংলাদেশের আক্ষেপটা রয়েই গেল। ফাইনালে এসেও না পাওয়ার বেদনা। তবে শুক্রবার ফাইনালে ভারতের বিপক্ষে যে লড়াইটা করেছে টাইগাররা, তাতে শিষ্যদের নিয়ে গর্বিত কোচ স্টিভ রোডস। টাইগার কোচ মনে করছেন, যেমন খেলেছেন মাশরাফি-মুশফিকরা, এরপর আর তাদের কাছে চাওয়ার কিছু নেই।

ভারতের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ২২৩ রানের। এমন শক্তিশালি ব্যাটিং লাইনআপের জন্য যেটা মোটেই কঠিন কিছু নয়। কিন্তু টাইগাররা হাল ছাড়লো না। এই লক্ষ্যকেও ভারতের জন পাহাড়সমান বানিয়ে ইনিংসের শেষ বলে এসে তারা হেরেছে।

ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতেই ১২০ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল তিনশো হয়ে যাবে অনায়াসেই। সেখান থেকে মিডল অর্ডারের ব্যর্থতায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইনিংস।

মাঝের এই ব্যর্থতাটা মেনে নিচ্ছেন কোচ। তবে সবমিলিয়ে ভারতের মতো দলের বিপক্ষে যে লড়াইটা করেছে দল, তাতে শিষ্যদের উপর কোনো দায় চাপাতে রাজি নন রোডস, ‘আমরা দারুণ শুরু করেছিলাম। মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে পারলে ফল অন্যরকম হতে পারতো। বল হাতে আমাদের পারফরম্যান্স তো ছিল অসাধারণ। ছেলেদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’

বারবার ফাইনালে এসে স্বপ্নভঙ্গ। বাংলাদেশের কি মানসিক বাধাটা থেকেই যাচ্ছে? রোডস তেমনটা মনে করছেন না। বরং ভারতের বিপক্ষে লড়াইটাকেই বড় করে দেখছেন তিনি, ‘না, কখনও এমনটা ভাবা উচিত নয়। আমি নিশ্চিত, পুরো দেশবাসী এই পারফরম্যান্সকে উন্নতি হিসেবে দেখবে। আমরা হাড্ডাহাড্ডি লড়াই করেছি। বড় দলের বিপক্ষে এটা সহজ নয়। আমাদের চেয়ে তো তারা র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে।’

তামিম ইকবাল ছিলেন না, সুপার ফোরের শেষ ম্যাচের আগে ছিটকে পড়েন সাকিব আল হাসানও। দলের এই দুই সেরা তারকা ছাড়া বাংলাদেশ যেভাবে লড়েছে, তাতেই তুষ্ট বাংলাদেশ কোচ, ‘সাকিব-তামিমকে ছাড়া সত্যিই দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। মুশফিক পুরো টুর্নামেন্টে ভালো করেছে, চাপের মধ্যেও রান করেছে। ছেলেরা অনেক চেষ্টা করেছে, কিন্তু ক্রিকেটে প্রতিদিন সবকিছু ঠিকঠাক যায় না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর