,

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর সুনামির আঘাত, নিহত ৪৮

news-image

অনলাইন ডেস্ক: পরপর কয়েকটি ভূমিকম্পের পর সুনামিও আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। শনিবার সকালে প্রায় তিন মিটার উঁচু ঢেউ আঘাত হানে পালু শহরের সুলাওয়েসি দ্বীপে। এতে প্রায় ৪৮ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রতিরোধ সংস্থা বিএনপিবি’র মুখপাত্র সুতপো পারো নিউগরোও জাকার্তায় এক ব্রিফিংয়ে বলেন, সুনামির কারণে উপকূলে অনেক মৃতদেহ পাওয়া গেছে, কিন্তু সংখ্যা এখনও অজানা।

তিনি আরও বলেন, কমপক্ষে ৪৮ জন মারা গেছেন এবং এ সংখ্যা আরও বাড়তে পারে।

পালু শহরের বার্ষিকী উদযাপনের জন্য সমুদ্র সৈকত উৎসবের প্রস্তুতি নিচ্ছিলো শত শত মানুষ। শুক্রবার রাতে এ উৎসব শুরু হওয়ার কথা ছিল।

দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থার একজন মুখপাত্র জানান, ঘন ঘন ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত আছে।

শুক্রবার পালু শহরের অদূরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর ৭ দশমিক ৫ মাত্রা ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠেছিল দেশটির মধ্যাঞ্চল। তবে এর আগেই ইন্দোনিশয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের