,

রোহিঙ্গা সমস্যায় মিয়ানমারের পক্ষে চীনের নতুন কৌশল

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সমস্যাকে এবার মিয়ানমার ও বাংলাদেশের বিষয় বলে অভিহিত করেছে চীন। একে কোনো আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরার বিরোধীতা করেছে চীন। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর নতুন এ অবস্থান নিয়েছে চীন। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের তথ্যপ্রমাণ জোগাড় করতে জাতিংঘের মানবাধিকার কাউন্সিলের উদ্যোগের বিরুদ্ধে ভোট দিয়েছে চীন।

শুক্রবার চীনের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাখাইন প্রদেশের ইস্যুটি মূলত মিয়ানমার ও বাংলাদেশের মধ্যেকার একটি সমস্যা। এ ইস্যুটিকে জটিল, বিস্তৃত বা আন্তর্জাতিকীকরণ হোক – এতে চীনের সম্মতি নেই।

বিবৃতিতে বলা হয়, চীন মিয়ানমার এবং বাংলাদেশ – রাখাইন প্রদেশ ইস্যুটি যথাযথভাবে সমাধানের জন্য একটি চার দফা নীতিতে ঐকমত্যে উপনীত হয়েছে। ওয়াং ই আশা প্রকাশ করেন যে দুটি দেশই আলোচনার মাধ্যমে অসুবিধাগুলো দূর করে একসঙ্গে এর সমাধান বের করবে।

রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সময় মিয়ানমারের সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের তথ্যপ্রমাণ জোগাড় করতে জাতিংঘের মানবাধিকার কাউন্সিল যে উদ্যোগ নিয়েছে, সম্পতি সে উদ্যোগের বিরুদ্ধেও ভোট দিয়েছে চীন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের