,

মুখের তৈলাক্ত ভাব দূর করবে কলা

news-image

অনলাইন ডেস্ক: গরমকালে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও কয়েকগুণ বেড়ে যায়। এর উপর ধুলোবালি আটকে ব্রণের উপদ্রব ও দেখা দেয়। সে সঙ্গে যুক্ত হয় তৈলাক্ত ত্বকের কালচে ভাব। ত্বক যত তৈলাক্ত হবে, ততই কালচে ভাব বাড়বে। তবে ঘরোয়া পদ্ধতিতে মাত্রি ১৫ মিনিটের এই তৈলাক্ত ভাব দূর করা সম্ভব।

চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত ত্বকের কালচে ভাব দূর করার খুব সহজ একটি দুর্দান্ত সমাধান।

উপকরণ
পাকা কলা-১টি,লেবুর রস-২ চা চামচ ও মধু- ১ চা চামচ।
পদ্ধতি ও ব্যবহারবিধি
১. প্রথমে কলার খোসা ছাড়িয়ে ভাল করে চটকে নিন। এর পর এর সঙ্গে মধু ও লেবুর রস দিয়ে ভালোমতো মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন।

২. এই পেস্টটি পুরো মুখে লাগিয়ে নিন। মুখ ও গলার ত্বকেও ভাল করে লাগাবেন। ১৫ মিনিট এ ভাবেই রেখে দিন।

৩. এর পর মুখ ভাল করে ধুয়ে একটি তোয়ালে দিয়ে চেপে চেপে ত্বক শুকিয়ে নিন। তবে তোয়ালে দিয়ে মুখ ঘষবেন না। চেপে ধরে পানি শুকিয়ে নিন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহারেই খুব ভাল ফলাফল পাবেন।

কেন এই ভেষজ প্যাকটি কার্যকরী?
কলা তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী। এটি ত্বকের কমলতাও বৃদ্ধি করতে সহায়তা করে।
লেবুর রস ত্বকের তেলতেল ভাব দূর করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জলতাও বৃদ্ধি করে।

মধু একটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণের সমস্যা দূর করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে ময়েসচারাইজ করতে সাহায্য করে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী