,

আশ্রমে শিষ্য ধর্ষণ, ‘ফলাহারী বাবা’র আমৃত্যু কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক: ভারতের ‘ফলাহারী বাবা’ নামে পরিচিত এক হিন্দু সাধুকে আশ্রমের শিষ্য ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন রাজস্থানের একটি আদালত। কারাদণ্ডের পাশপাশি ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

জানা গেছে, ওই সাধুর নাম কৌশলেন্দ্র প্রপান্নাচার্য। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে তার বিপুল শিষ্য-অনুরাগী রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রাজস্থানের আলওয়ারে নিজের আশ্রমে এক শিষ্যাকে ধর্ষণ করেন ৫৮ বছর বয়সী এই সাধুবাবা।

এর আগে আহমেদাবাদের কাছে আসারাম বাপু নামে আরেক প্রভাবশালী সাধুবাবাও নিজ আশ্রমের এক ষোড়শীকে ধর্ষণ করে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

বৃহস্পতিবার রায় দিতে গিয়ে রাজস্থানের নিম্ন আদালতের বিচারপতি মন্তব্য করেন, যে পরিবার তাকে ঈশ্বরের মতো ভক্তি করত, সেই পরিবারের একটি মেয়ের সঙ্গে এই ধরনের অপরাধ ঘটানো মানে গোটা সমাজের সঙ্গেই বিশ্বাসঘাতকতা।

সরকারি আইনজীবী যোগেন্দ্র সিং খাটানা বলেন, ফলাহারী বাবার মতো এত ভক্ত-শিষ্য যার, সে রকম একজন সম্মানী লোক যদি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তো সাধু-সন্ন্যাসীর ওপর থেকেই মানুষের বিশ্বাস চলে যাবে।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর নিজের আশ্রমে ২১ বছর বয়সী ওই শিষ্যকে ধর্ষণ করেন ফলাহারী বাবা। ধর্ষিতা একজন শিক্ষানবিশ আইনজীবী বলে জানা গেছে।

ফলাহারী বাবার সাহায্যেই আদালতে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। এ ব্যাপারে ধন্যবাদ জানাতে গেলে সেই সময় তার ওপর যৌন অত্যাচার চালান ফলাহারী বাবা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর