,

ফাইনালে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : ১৪তম এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠ নামবে বাংলাদেশ। এজন্য দল নির্বাচন নিয়ে চলছে চূড়ান্ত কাটাছেঁড়া।

প্রতি ম্যাচেই ওপেনিং ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারবার মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। এর ফলে মুশফিক, নয় মাহমুদউল্লাহকে এসে দলের হাল ধরতে হচ্ছে।

ওপেনিংয়ে নতুনরা বারবার ব্যর্থ হচ্ছেন। এ কারণে সিনিয়র মুমিনুলকে দুই ম্যাচে সুযোগ দেওয়া হলেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। অপরদিকে পাকিস্তানের বিপক্ষে সৌম্য সরকারকে ওপেনিংয়ে নামানো হলে তিনিও ব্যর্থ হন। তাই শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুই মুখের যেকোনো একজনকে বাদ পড়তে হতে পারে। সেক্ষেত্রে মুমিনুলের বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে দলীয় সূত্রে জানা গেছে। কারণ সৌম্যকে দিয়ে বল করাতে পারে বাংলাদেশ।

সূত্রে আরো জানা গেছে, একজন বোলার বেশি নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। সেক্ষেত্রে মুমিনুলের স্থলাভিষিক্ত হতে পারেন আরিফুল হক। কারণ তিনি ব্যাট চালানোর পাশাপাশি বোলারও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. সৌম্য সরকার
২. লিটন কুমার দাস
৩. ইমরুল কায়েস
৪. মুমিনুল হক/আরিফুল হক
৫. মুশফিকুর রহিম
৬. মোহাম্মদ মিঠুন
৭. মাহমুদুল্লাহ রিয়াদ
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. মুস্তাফিজুর রহমান
১১. রুবেল হোসেন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের