,

‘সরি’ বলেও লাভ হলো না!

news-image

বিনোদন ডেস্ক : শুটিং ইউনিট তৈরি, নাটকের অন্যান্য অভিনয়শিল্পীও প্রায় ঠিক সময়ে পৌঁছে গেছেন শুটিংয়ে। কিন্তু এখনো অপেক্ষা অভিনেত্রী সারিকার। সারিকাকে কাস্ট করে এমন পরিস্থিতির শিকার হয়েছেন অনেক পরিচালক। বিষয়গুলো বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে সমাধান হলেও এক সময় তা বড় আকারে রূপ নেয়।

শেষ ঘটনা, নেপালে একাধিক নাটকে শুটিংয়ের জন্য যাওয়ার কথা থাকলেও শেষ সময় আর এয়ারপোর্টে আসেননি সারিকা। এমনকি ফোনও বন্ধ পাওয়া যায় তার। এরপর পরিচালক এ বিষয়ে নাট্য সংগঠনগুলোতে অভিযোগ করলে বিষয়টির সত্যতা বিবেচনা করে সারিকাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

পরবর্তীতে সারিকা এ বিষয়ে কোনো কথা না বললেও সম্প্রতি তিনি ফেসবুকে ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে পোস্ট করেন। সারিকা লেখেন, ‘সরি, পাঁচ অক্ষরের ছোট্ট একটি শব্দ। কিন্তু আজ সত্যি মনের গভীর থেকে মাফ চাইছি পরিবার, বন্ধু-বান্ধব, সহকর্মী ও আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। কখনো যদি জেনে না জেনে একটুও আঘাত করে থাকি অনুগ্রহ করে ক্ষমা করবেন।’

তবে তার ‘সরি’ বলে কোনো লাভ হলো না। সারিকার ‘সরি’ বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‘তার এই সরি মেনে নেওয়ার মতো না। একটি শুটিং ইউনিট তৈরি, কিন্তু তার কোনো খবর নেই। এছাড়া তার ফোনও বন্ধ। কাজের প্রতি দায়িত্ববোধ থাকতে হয়। এই জায়গাগুলো তাকে ঠিক করতে হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের