,

দিশার ক্যারিয়ারের সিঁড়ি সালমান

news-image

বিনোদন ডেস্ক: এখন পর্যন্ত ৫টি সিনেমা ক্যারিয়ারের ঝুলিতে জমা পড়েছে দিশা পাটানির। এরমধ্যে ‘ভাগি টু’ দিয়ে ক্যারিয়ারের মোড় কিছুটা ঘুরেছে তার। তবে বলিউড নায়িকাদের ক্যারিয়ারে ওপরে ওঠার অন্যতম সিঁড়ি ‘খান’রা।

আমির খান, শাহরুখ খান বা সালমান খান, যে কারো সাথে পর্দা ভাগাভাগি মানে ক্যারিয়ারে বাজীমাত। দিশারও ক্যারিয়ারের ৬ নম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের সাথে। আর এ নিয়ে শুরু থেকেই দিশার কদর যেন বেড়ে গেল। সালমান খানের পরবর্তী সিনেমা ‘ভারত’-এ দেখা যাবে দিশাকে। সিনেমার শুটিংয়ে সালমানের সাথে অভিজ্ঞতা প্রসঙ্গে দিশা বলেন, ‘সালমান খান অসাধারণ একজন মানুষ। এছাড়াও দারুণ একজন সহ-অভিনেতা। পুরো শুটিং থেকে তার কাছ থেকে শেখার অনেককিছু ছিল। এটা এক কথায় চমৎকার অভিজ্ঞতা।’ ‘ভারত’ ছবিটি পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। যেখানে দিশা ছাড়াও আরো দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

নিজের অভিনয় প্রসঙ্গে জানতে চাওয়া হলে দিশা বলেন, ‘আমি নিজের অভিনয় বিচার করতে পারবো না। অভিনয় নিয়ে কথা বলতে আমার লজ্জাও করে। তাই সবার সাথে বসে আমার সিনেমাও দেখি না।’ গণমাধ্যমে দেওয়ার এই সাক্ষাৎকারে দিশা তার ফ্যাশন বিষয়েও কথা বলেন। দিশা বলেন, ‘আমি ফ্যাশন সচেতন নই। যা পরে আরাম পাই সেটিই পরি। এ নিয়ে আমার বাড়তি কোনো সময় ব্যয় করি না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা