,

মাশরাফিদের নিয়ে ফের ভারতীয় গণমাধ্যমে কটূক্তি

news-image

স্পোর্টস ডেস্ক।।  আরো একবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে কটুক্তি করল ভারতীয় গণমাধ্যম। এবার যেন অতীতের সব রেকর্ডই ছাড়িয়ে গেল। টাইগারদের ‘সরাসরি’ বেয়াদব বলে সম্বোধন করে ঢালাওভাবে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় চ্যানেল নিউজ ২৪। এতে রাগে-ক্ষোভে ফেটে পড়েছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী।

বুধবার অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এর পর মাশরাফিদের বেয়াদব বলে সম্বোধন করে মন্তব্যাশ্রয়ী রিপোর্ট করেন নিউজ ২৪ এর সাংবাদিক সাকশি জোশি।

সেই রিপোর্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে আরও একবার দলটির খেলোয়াড়েরা নিজেদের বেয়াদবি দেখাতে পারে।

এ দিয়ে জোশি বোঝাতে চেয়েছেন ফাইনালের কথা। যেখানে শিরোপা ঘরে তুলতে লড়বে বাংলাদেশ-ভারত। ফাইনালি লড়াইয়ে টিম ইন্ডিয়াকে সতর্ক করতেও লাল-সবুজ জার্সিধারীদের বেয়াদব বলে সম্বোধন করেছেন তিনি।

ভারতীয় এ সাংবাদিক রিপোর্টে জুড়ে দেন, অবশ্যই শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশি বেয়াদবদের থেকে রোহিত বাহিনীকে সাবধান থাকতে হবে।

মুহূর্তের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় চাউর হয়ে যায়। সাকশি জোশির এ অশোভন রিপোর্টের কারণে খেপেছেন দেশের কোটি ক্রিকেটপ্রেমী। তাদের পাশে এসে দাঁড়িয়েছে সাইবার নিরাপত্তা গ্রুপ Don’s Team – DT। ইতিমধ্যে নিউজ ২৪ এর রিপোর্টারের ফেসবুক আইডি ডিজেবল করেছে তারা।

DT প্রতিষ্ঠাতা সুমন আহমেদ জানান, বাংলাদেশের ক্রিকেট সেক্টর অনলাইনে সুরক্ষিত রাখতে তাদের DT – Tigers Social Media Security গ্রুপ সবসময় সক্রিয় আছে। গ্রুপে জোশির বিরুদ্ধে অভিযোগ আসার পর পরই এ ব্যবস্থা গ্রহণ করে তারা।

অনলাইনে বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে এমন কটুক্তি হলে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর