,

চেহারায় আঘাত: ইসলাম কী বলে?

news-image

নিউজ ডেস্ক।। মোহাম্মাদুল্লাহ জামি: আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। (সুরা ত্বীন,আয়াত নং- ৪)

সমস্ত সৃষ্টি জীবের মাঝে মানুষকে আল্লাহ তায়ালা সর্বাধিক সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন । আর মানব দেহের মাঝে তার চেহারাকে বানিয়েছেন সুন্দর ও মর্যাদাবান। মানুষের রুপ-সৌন্দর্য প্রকাশস্থাল হলো তার চেহারা। সুতরাং চেহারার ওপর চড় মারা বা কোন ধরনের আঘাত করা থেকে বিরত থাকাউচিত।

রাসুল সা. বলেন,“যদি তোমাদের মাঝে কেউ কোন লোককে (শিক্ষা বা শাস্তি দেওয়ার জন্য) প্রহার করে; তবে যেন চেহারায় আঘাত না করে। কেননা আল্লাহ তায়ালা হযরত আদম আঃ কে তার আকৃতিতে সৃষ্টি করেছেন’’।(বুখারি ও মুসলিম)

ইবনু হাজার আসকালানী বলেন, সব ধরনের শাস্তি উক্ত নিষেধাজ্ঞার উপর অন্তর্ভুক্ত ৷ (ফাৎহুল বারী 5/183 পৃঃ)

এ হাদিস থেকে বোঝা যায়, চেহারায় আঘাত করা নিষেধ। তবে অন্য স্থানে মারার অনুমতি রয়েছে। কিন্তু এটা নির্দেষ নয়।

সুতরাং, ছেলে সন্তান ও ছাত্রদের আদব-শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য যদি মারার প্রয়োজন হয়; তবে চেহারা ব্যতিত অন্যস্থানে মারার অনুমতি রয়েছে।এ ক্ষেত্রে যেন সীমালঙ্গন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। নিশ্চয় আল্লাহ সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না। (আল কুরআন)

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের