,

কার উঠিয়ে দিলো শিশুর ওপরে, এরপর যা ঘটল (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। কথায় আছে রাখে আল্লাহ মারে কে। রাস্তায় খেলার সময় এক শিশুর জুতার ফিতা খুলে যাওয়ায় মাটিতে বসে সেটা বাঁধতে থাকে। ঠিক সে সময় পেছন থেকে একটি কার তার ওপর উঠিয়ে দেয় চালক। তবে অবিশ্বাস্যভাবে বেঁচে যায় শিশুটি।

আরও অবাক করা ঘটনা হলো শিশুটির কোথাও কোনো আঘাত লাগেনি। এর পরপরই তাকে খেলতে দেখা যায়। ঘটনাটি ঘটেছে গত ২৪ সেপ্টেম্বর ভারতের মুম্বাইয়ের সাদগুরুর একটি সোসাইটি কম্পাউন্ডে। আজ বৃহস্পতিবার সিসিটিভি ফুটেজে ধারণকৃত ওই ঘটনার দৃশ্য টুইটারে শেয়ার করেছে বেঙ্গালুরু পুলিশ। এর পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, একদল শিশু সোসাইটি হাউজের পাশে খেলা করছে। আর তার পাশে মাটিতে বসে আরেকটি শিশু ‍জুতার ফিতা বাঁধছে। ঠিক তার পেছনে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারে উঠছে এক নারী। পরে তিনি শিশুটিকে লক্ষ্য না করে তার ওপরে উঠিয়ে দেন গাড়িটি। গাড়ি নিয়ে ওই নারী চলে গেলে দেখা যায় শিশুটি উঠে দৌঁড়ে আবার তাদের সঙ্গে খেলছে।

এদিকে সামাজিকযোগাযোগ মাধ্যমে এ ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে বির্তকের সৃষ্টি হয়। যেখানে অনেকেই ওই নারী চালককে গ্রেপ্তারের দাবি জানান। আবার অনেকে রাস্তায় ওই সব শিশুদেরকে তাদের বাবা-মা কেন খেলতে দিয়েছে এমন প্রশ্নও করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের