,

ক্রোয়েশিয়ার কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছোট্ট শিহাব

news-image

ইসলাম ডেস্ক : আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে ক্রোয়েশিয়া গেছে বাংলাদেশের নয় বছরের শিশু হাফেজ শিহাবুল্লাহ শিহাব। বৃহৎ এ প্রতিযোগিতায় খুদে শিশুটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সে উদ্দেশে বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে শিহাব ঢাকা ছাড়ে। তার গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ায়। সে রাজধানীর যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) তিনদিন ব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এর কার্যক্রম চলবে।

এদিকে, শিহাবের সঙ্গে রয়েছেন তার শিক্ষক প্রখ্যাত কারি নাজমুল হাসান। তিনি তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক।

ক্রোয়েশিয়ায় অনুষ্ঠেয় এ কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের মান উঁচু করতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিশুটির শিক্ষক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের