,

কুয়েতে জাতীয় ব্যাংকের ৬২তলা বিশিষ্ট নতুন কার্যালয়ে আগুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের জাতীয় ব্যাংকের(এনবিকে) নির্মাণাধীন ৬২তলা বিশিষ্ট নতুন প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে একটি টুইট বার্তায় জানায় ব্যাংকটি।

টুইট বার্তায় বলা হয়, এনবিকে’তে লাগা আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে কুয়েত ফায়ার সার্ভিস ডিরেক্টরেট। কোনও ধরনের হতাহতের ঘটনা ছাড়া রেকর্ড সময়ের মধ্যেই প্রায় আড়াই হাজারেরও বেশি কর্মীকে সরিয়ে নেয়া হয়।

আরেকটি টুইট বার্তায় বলা হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত সাড়া দেয়ায় কুয়েত ফায়ার ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস’কে ধন্যবাদ জানাচ্ছে এনবিকে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স ও পুলিশ সদস্যরা দ্রুততম সময়ের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায়। তারা যতদ্রুত সম্ভব সেখান থেকে লোকজনকে সরাতে থাকে এবং আগুন যেন আর ছড়াতে না পারে সেই চেষ্টা করতে থাকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের