,

আজ সকালে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে এবং বাংলাদেশ সময় শুক্রবার সকাল ভোরে জাতিসংঘ (ইউএন) সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে ভাষণ দেবেন।

এ বছরে অধিবেশনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘সকল মানুষের উপযোগী জাতিসংঘ গড়ে তোলা : বিশ্ব নেতৃত্ব এবং শান্তি, সমতা ও টেকসই সমাজের জন্য দায়দায়িত্ব ভাগাভাগি করে নেয়া।’

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী গত বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিপূর্বে দেয়া তার পাঁচ দফা প্রস্তাবের পাশাপাশি আরও কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরবেন।

তিনি বলেন, শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বিশ্ব শান্তি, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনি জনগণের অধিকার, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্ব নেতৃবৃন্দের সামনে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা এবং দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াসহ বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক অগ্রগতি তুলে ধরবেন।

মাহমুদ আলী আরও বলেন, শেখ হাসিনা এখানে দু’টি মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবেন। এর মধ্যে একটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাঁর গতিশীল ও বিচক্ষণ ভূমিকা এবং অপরটি তাঁর অসামান্য নেতৃত্বের জন্য।

প্রধানমন্ত্রী ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) এর দেয়া একটি ‘ইন্টারন্যাশনাল অ্যাসিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এ ছাড়া গ্লোবাল হোপ কোয়ালিশন তাকে (শেখ হাসিনা) ‘২০১৮ স্পেশাল রিকগনাইজেশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশীপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে। আগামীকাল সন্ধ্যায় দু’টি অনুষ্ঠানে এসব অ্যাওয়ার্ড দেয়া হবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের