,

আব্রামকে নিয়ে অপুর আবেগঘন পোস্ট

news-image

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এই তারকা দম্পতির ঘরে আসে ফুটফুটে এই পুত্র। আজ পূর্ণ হয়েছে তার দুই বছর। তার জন্মদিন ঘিরে শাকিব-অপুর পাশাপাশি ঢাকাই সিনেমাপ্রেমী দর্শকরাও বেশ উচ্ছ্বসিত।

আব্রামের জন্মদিন উপলক্ষে শোবিজের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছে। মা অপু বিশ্বাসও তার অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন আব্রামকে নিয়ে।

পোস্টে আব্রামের সঙ্গে তোলা একটি ছবি দিয়ে অপু লিখেছেন, ভালো সময় কিংবা খারাপ সময়, উথান বা পতন, চমৎকার কিংবা বৈরি, সবসময়ই আমি তোমার পাশে আছি। আমি সবসময় তোমার সবচেয়ে বড় ভক্ত, তোমার ভয়ংকর রক্ষাকারী এবং তোমার অফুরান শক্তির উৎস হয়ে থাকবো। শুভ জন্মদিন আদরের সন্তান আব্রাম খান জয়। উড়তে থাকো…।

গত বছরের মতো এবারও আব্রাম খান জয়ের জন্মদিনের বড় আয়োজন করছেন অপু বিশ্বাস। রাজধানীর একটি পাঁচটারা হোটেলে সন্ধায় অনুষ্ঠিত হবে এটি। সেই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য শাকিব খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। গত মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) মা অপু বিশ্বাসের সঙ্গে বিএফডিসিতে এসে শাকিবের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন আব্রাম নিজেই।

শাকিব খান ও অপু বিশ্বাসের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে কয়েক মাস আগেই। তবে ছোট্ট আব্রাম তো আর সেসব বোঝে না। বাবা-মা দু’জনের আদর-স্নেহ পেতে চায় সে। তাই বিশেষ এই দিনটি বাবা-মা’র সঙ্গে কাটানোর ইচ্ছে তার। এখন দেখার পালা, ছেলের ডাকে সাড়া দিয়ে শাকিব ছুটে যান কিনা…।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের