,

ঐন্দ্রিলাকে ছেড়ে মিমির প্রেমে অঙ্কুশ!

news-image

কলকাতা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী মিমি আর অঙ্কুশের মধ্যে অন্য রকম বন্ধুত্ব। তাদের মধ্যে মারামারি আর ভালবাসাবাসি। তারা দু’জন জোট বেঁধে খুনসুটি করলেন। আসছে পূজাতে মুক্তি পাচ্ছে তাদের ছবি ‘ভিলেন’।

শোনা গেছে, অঙ্কুশ নাকি ঐন্দ্রিলাকে ছেড়ে এখন মিমির সঙ্গে প্রেমে করছেন। আর সেটা বলতেই হেসে উঠলেন দু’জনে।

এ নিয়ে মিমি বলেন, ‘অঙ্কুশ আর আমি একসঙ্গে থাকি। সকালে উঠে আমায় না দেখলে ওর চলেই না!’

আর অঙ্কুশ রীতিমতো চিৎকার করে মিমিকে থামিয়ে বললেন, ‘আমায় সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু!’ কথা শুনেই মিমি তেড়ে গেলেন তাঁর হিরোর দিকে। চলতে লাগল মারপিট।

মিমি বলেন, ‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ।’

অঙ্কুশ বলেন, ‘আসলে ওকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’

তারা দু’জনেই চান তাদের পরিশ্রম করে তৈরি করা ‘ভিলেন’ দর্শক হলে গিয়ে দেখুক।

এ বিষয়ে অঙ্কুশ যোগ করেন যারা আজও হলে গিয়ে সিনেমা দেখে সিটি বাজাবেন, হাসবেন, মজা করবেন, তাঁদের জন্য ‘ভিলেন’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের