,

যে কথাতে সাকিব-তামিমের অভাব ভুলে উজ্জীবিত বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচেই ছিটকে গেছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের আগে শেষ হয়ে গেল সাকিব আল হাসানের টুর্নামেন্টও। পঞ্চপাণ্ডবের দুইজনকে হারিয়ে বাংলাদেশ এখন বলতে গেলে ‘বি’ দল। সেই দলটিই পাকিস্তানের মতো হট ফেবারিটকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে।

সাকিব-তামিমের অভাবটা বাংলাদেশ ঘুচাতে পারেনি। ওপেনিংয়ে তামিমের মতো কেউ খেলতে পারছেন না, সাকিব তো সবসময়ই ‘টু ইন ওয়ান’। তিনি দলে না থাকলে স্বাভাবিকভাবেই দুইজনের অভাব অনুভূত হয়। এত প্রতিবন্ধকতার পরও দমে যায়নি বাংলাদেশ। যে দলে মাশরাফির মতো অধিনায়ক আছে, সে দলকে দমানোর সাধ্য কার?

বাংলাদেশের জন্য কাজটা সহজ নয় মোটেই। মাঠে সাকিব-তামিমের অভাব তো আছেই, এমন ধাক্কায় মানসিকভাবেও পিছিয়ে থাকার কথা টাইগারদের। কিভাবে তারা এই ধাক্কা সামলে লড়ে যাচ্ছে? কিভাবে সাফল্যের পথে হাঁটছে?

পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক মুশফিকুর রহীম জানালেন নেপথ্যের গল্প। জানালেন, কোন মন্ত্রে তারা ভুলেছেন সাকিব-তামিমের অভাব। টাইগার উইকেটরক্ষক বলেন, ‘যা আছে তা নিয়েই আপনাকে শতভাগ লড়াই করতে হবে। তাই আমরা ভেবেছি, যদি ফলের চিন্তা না করে শতভাগ দিয়ে লড়তে পারি, তবে আল্লাহ চাইলে সেরা দল হয়েই জিতব। এমন সময় আসবে, যখন আমি এই দলে থাকব না। কেউই চিরদিন থাকে না। আমাদের পাঁচজন (মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ) একটা সময় থাকবে না। তারপরও কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা এটাই বলেছি, এমন ভাবনা আমাদের সবাইকে উজ্জীবিত করেছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর