,

সিনেমায় এবার শাকিব খানের বীরত্ব

news-image

ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ ছবির শুটিং নিয়ে। গত মঙ্গলবার থেকে এফডিসিতে চলছে ছবির শুটিং। এতে তার সঙ্গে অংশ নিয়েছেন বুবলী ও নবাগতা মৃদুলা।

শাহীন সুমন পরিচালিত এই ছবিটির নাম পরিবর্তিত হয়ে ‘কমান্ডো’ হতে পারে বলে জানা গেছে। ছবির গল্পও ইতিমধ্যে পরিবর্তিত হয়েছে।

এরইমধ্যে শাকিব ভক্তদের জন্য এলো নতুন খবর। আরও একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ‘বীর’ শিরেনামের এ ছবিটি নির্মাণ করবেন গুণী নির্মাতা কাজী হায়াত।

এখন পর্যন্ত অর্ধশত সিনেমা নির্মাণ করলেও শাকিবকে নিয়ে এটিই হতে যাচ্ছে কাজী হায়াতের প্রথম সিনেমা। গতকাল বুধবার এফডিসিতে শুটিং চলাকালীন সময়ে শাকিবের সাথে সবকিছু চূড়ান্ত করেন এ ছবির প্রযোজক মো. ইকবাল। এ সময় নির্মাতা কাজী হায়াৎ, খোরশেদ আলম খসরু, সামসুল আলম, নির্মাতা শাহীন সুমন উপস্থিত ছিলেন।

প্রযোজক জানান, ‘মৌলিক গল্পের একটি ছবি হবে এটি। ছবির নাম ভূমিকায় অভিনয় করবেন শাকিব। এখানে তাকে একজন বীর হিসেবে দেখানো হবে। তার বীরত্বের গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।’

তবে কে হবে এই ছবির নায়িকা সেটি এখনো নিশ্চিত হয়নি। কিছুদিনের মধ্যেই তা চূড়ান্ত হবে। আর থাকবে নানা চমকও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের