,

জিন্স নতুনের মত রাখতে ধোয়ার সময় মেনে চলুন এই নিয়মগুলো!

news-image

ডেস্ক রিপোর্ট।। ফ্যাশন সচেতন নারী ও পুরুষের কাছে জিন্সের জনপ্রিয়তা অনেক বেশি। কিন্তু অনেকেরই পছন্দের জিন্সটি দীর্ঘদিন টিকে না। কারণ এর যত্ন নেয়ার আছে নিদিষ্ট কিছু নিয়ম যাতে তা থাকবে একেবারে নতুনের মত। তাই এখনই জেনে নিন কৌশলগুলো।

পরিষ্কার করার আগে উল্টে নিন জিন্সটি। এতে সরাসরি সাবানের সংস্পর্শে এসে নষ্ট হয় না এর রং। রোদের হাত থেকে রং বাঁচাতে শুকাতেও হবে উল্টো করে।

জিন্স ভাল রাখতে তা কখনোই ওয়াশিং মেশিনে পরিষ্কার করবেন না। বরং ওয়াশিং মেশিন জিন্সের কাপড়ের সুতার ক্ষতি করে। ভাল ডিটারজেন্টে ডুবিয়ে হাতেই ধুয়ে ফেলুন।

অনেক সময়ই জিন্সে লাগা দাগ উঠতে চায় না সহজে। এমন হলে পানির সঙ্গে একটু লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণ পুরনো টুথব্রাশের সাহায্যে ঘষুন দাগের জায়গায়। তার পর তা ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে।

তেলের দাগ পড়লে কিন্তু তা শুধু সাবানে উঠবে না। এর জন্য বেবি পাউডার দাগের উপর অনেকগুলো মাখিয়ে রাখুন। আর এভাবেই রেখে দিতে হবে ১ দিন। তারপর ধুয়ে ফেলুন ডিটারজেন্ট দিয়ে। দেখবেন পাউডার তেলের দাগ শুষে নেবে।

জিন্সের ভাঁজ ও এর কাপড় ভাল রাখতে ধোয়ার পরেই ইস্ত্রি করুন। একটি জিন্স চার দিন পড়া হলেই তা ধুয়ে দিন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী