,

নামাজ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে রায় আজ

news-image

নিউজ ডেস্ক।। নামাজ পড়ার জন্য কি মসজিদেই যেতে হবে? নাকি যে কোনও জায়গায় বসেই পড়া যেতে পারে নামাজ। তা নিয়েই আজ রায় দিতে চলেছে ভারতের সুপ্রিম কোর্ট। আর এই রায়ের উপরেই অনেকটা নির্ভর করছে অযোধ্যা জমি সংক্রান্ত মামলার ভবিষ্যৎ। অবসরে যাবার আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের এটিই হবে শেষ রায়।

১৯৯৪ সালে ভারতের সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিয়েছিল, নামাজ যে কোনও জায়গায় পড়া যেতে পারে। তার জন্য মসজিদ অপরিহার্য নয়। সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছিল যে, সরকার প্রয়োজনে মসজিদের জমির দখল নিতে পারবে।

আড়াই দশকের পুরনো এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছিল বেশ কয়েকটি মুসলিম দল। তাদের বক্তব্য ছিল, অযোধ্যা জমি মামলায় এই রায় বড় ভূমিকা নিয়েছিল। এই রায়ের ভিত্তিতেই ইলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার বিতর্কিত জমিটিকে তিন ভাগে ভাগ করেছিল। যার মূল অংশটি চলে গিয়েছিল হিন্দুদের কাছে।

পরে এলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল হিন্দু এবং মুসলিম সংগঠনগুলি। ইসলামে মসজিদ অপরিহার্য কিনা, তা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ের পুনর্বিবেচনা করে সিদ্ধান্তে আসার উপর অনেকটাই নির্ভর করছে অযোধ্যা মামলার ভবিষ্যৎ। উৎস : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের